স্থানীয় সংবাদ
শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে কেইউজের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৪তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল ০২ মার্চ সোমবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর সংগঠনের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: সায়েঈদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।



