স্থানীয় সংবাদ

কেসিসি প্রশাসককে ড্যাবের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-০২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাব দায়িত্ব গ্রহন করায় ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)খুলনা জেলা শাখার সভাপতি ও বিএমএ খুলনা শাখার সাবেক সভাপতি ডা.রফিকুল হক বাবলু, ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মোস্তফা কামাল, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. এস এম মাসুদুর রহমান লিমন, ডা. মো. শওকত আলী, ডা.ইনামুল কবীর, ডা. মুনীর আহমেদ, ডা. প্রদীপ দেবনাথ, ডা. রানা, ডা. বাপ্পি,ডা. প্রিন্স, ডা. হাফিজ, ডা. সিফাত সহ ড্যাব খুলনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা বলেন, জনাব নজরুল ইসলাম মঞ্জু খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের দীর্ঘদিনের অভিজ্ঞ ও গ্রহনযোগ্য নেতা। তিনি দায়িত্বভার গ্রহন করায় খুলনা সিটি কর্পোরেশনের চিকিৎসক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ তাদের কাঙ্খিত নাগরিক সেবা পাবেন এবং তার অভিজ্ঞ নেতৃত্ব নগরবাসীর আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে বিবৃতি দাতারা প্রত্যাশা করেন। আপনার বহুল প্রচারিত পত্রিকায় আমাদের সংবাদ বিজ্ঞপ্তিটি প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button