স্থানীয় সংবাদ

বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি :
গতকাল বিকেলে মিনিটে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), খুলনা জেলা শাখার নিজস্ব কার্যালয়, জে. এইচ. শান্তা টাওয়ারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ, খুলনা জেলা শাখার সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে ডা. মোস্তফা কামাল, ডা. এম. আর. খান, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংবাদিক ফারুক আহমদে, সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আরা নীলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিত বরণ বিশ্বাস, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দরা হলেন ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, ডা. এ.টি.এম মঞ্জুর মোর্শেদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. নাজদান লস্কর, মো: হাবিবুর রহমান সহ সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত ইফতার মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র সংঠনের সিনিয়র সম্মানিত সদস্য আলহাজ্ব ডা. মো: নুরুল হক ফকির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button