নগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিন সিসিইউতে : সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রোববার (০১ মার্চ) ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। রোববার (১ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে তাঁর সুস্থতা কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তুহিন দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।



