স্থানীয় সংবাদ

নগরীতে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর নিরালা মোড় সংলগ্ন জাহিদুর রহমান ক্রস রোডে দূর্বৃত্তের গুলিতে আঃ আজিজ (৪০) নামক এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ আঃ আজিজ নগরীর বাগমারা মেইনরোড ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা খলিলুর রহমানের পুত্র।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান,রাত ৯ টার দিকে গুলিবিদ্ধ স্থানীয় আজিজ জাহিদুর রহমান ক্রস রোডে অবস্থান করছিলেন। এ সময় মটর সাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার গলা ও পেটে বিদ্ধ হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ আজিজের নামে ৩ টি মামলা রয়েছে। সে নগরীর একটি সন্ত্রাসী গ্রুপের সক্রীয় সদস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে সিসি টিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button