স্থানীয় সংবাদ

প্রবাহ সম্পাদকের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ গতকাল দৈনিক প্রবাহ সম্পাদকের শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দৈনিক প্রবাহ সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ-উল-হক গত ২৪ ফেব্রুয়ারি মধ্যরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে খুলনা মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে হৃদপিন্ডের সমস্যার কারণে শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দিলে ২৫ তারিখ দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল বিকেলে সম্পাদকের শরীরে সিআরটি-ডি যন্ত্রস্থাপন করে হৃদপিন্ডকে আবার আগের মত স্বাভাবিক করা হয়েছে। এখন তিনি আল-হামদুলিল্লাহ সুস্থ আছেন। তার জন্য দেশবাসী ও হিতাকাঙ্খীরা অনেক দোয়া করায় দৈনিক প্রবাহ পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button