স্থানীয় সংবাদ

নগরীতে গুলিবিদ্ধ যুবককে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ খুলনায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ: আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার রাত ৯ টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রীজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৯ টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তারা চলে যায়।তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বত্তদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, আ: আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী রোহান-পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দু’টি মারামারি ও চুরির মামলার রয়েছে। তিনি আজিজের মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি বা কাউকে গ্রেফতার করতে পারেনি বলে ওসি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button