স্থানীয় সংবাদ

নগরীতে আইডিইবি’র ইফতার ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ সেলিমুল আজাদ আহবায়ক, আইডিইবি অন্তর্র্বতীকালীন জেলা আহ্বায়ক কমিটি, খুলনা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মোঃ হায়দার আলী, সদস্যসচিব , অন্তর্র্বতীকালীন জেলা আহ্বায়ক কমিটি । ইফতার-পূর্ব আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুর”ত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ রফিকুল আলম সরদার, আহবায়ক, মাহফিল আয়োজক কমিটি। এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করনীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন । বক্তারা এই পবিত্র মাসে ত্যাগ ও আত্ম সংযমের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করার আহ্বান জানান । বক্তারা আশা প্রকাশ করেন ডিপ্লোমা প্রকৌশলী গন পবিত্র সিয়াম সাধনার মাসে আত্মশুদ্ধির মাধ্যমে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে ।
আলোচনা পর্ব শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের কল্যাণ, মৃত ডিপ্লোমা প্রকৌশলীদের র”হের মাগফিরাত , অসুস্থ ডিপ্লোমা প্রকৌশলীদের সুস্থতা কামনা সহ সকলকে পবিত্র সিয়াম পালনের তৌফিক দান করার জন্য দোয়া অনুষ্ঠিত হয় ।
ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুম মাহমুদ, প্রকৌশলী মোঃ শাহিন উদ্দিন, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী মোঃ ঈমান আলী, প্রকৌশলী মোহাম্মদ নাজমুল কবীর, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, আয়োজক কমিটির সদস্যচিব প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ হাসান, প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী ইমদাদুল হক খান, প্রকৌশলী বুলবুল জাহান, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী বাদশা মোহাম্মদ হার”ন, প্রকৌশলী মোঃ শিবলী নোমান, প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী মোঃ তিতুমীর হোসেন, প্রকৌশলী এস এ আজাদ, প্রকৌশলী মোরশেদ আলম , প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী বেনজির আহমেদ, প্রকৌশলী চাঁদ আহমেদ, প্রকৌশলী ওসমান গনি। আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী এফএম ফয়সাল , প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকৌশলী ইব্রাহিম আলম র”বেল, প্রকৌশলী মোহাম্মদ নাহিদ রানা, প্রকৌশলী র”বিয়া খাতুন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক,প্রকৌশলী তারেক সালমান, প্রকৌশলী মোঃ আবু হানিফ প্রমূখ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button