নৌ পরিবহন মালিক গ্রুপের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার ঃ খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের উদ্যোগে গতকাল ২মার্চ সোমবার ১২ই রমজান আছর বাদ হোটেল রয়্যাল এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, মহানগর বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনা, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম জহির, এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের পরিচালনা পর্ষদ এর সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব মোঃ মফিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, বেগ মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি পরিচালক মোঃ জোবায়ের হোসেন, মোঃ ফারুক আহম্মেদ খান, মোঃ ওমর ফারুক মিঠু, এম এম আসাদুজ্জামান, আব্দুল মতিন তালুকদার, এস এম আসিফ মঈন, মোঃ শামীম তালুকদার, মোঃ শামীম হোসেন, মোঃ জোবায়ের রহমান মিয়া, বশির উদ্দিন আহম্মেদ, মোঃ শফিকুল ইসলাম, কে এম আব্দুস সালাম ও এস কে তানজিম আহমেদ ফারিন। দোয়া ও ইফতার অনুষ্ঠান সঞ্চালনা করেন নৌ পরিবহন মালিক গ্রুপের সিরিয়াল প্রথা, সর্বনি¤œ দর, বিলম্ব মাশুল ও বাস্তবায়ন বিষয়ক সাব-কমিটির আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম চন্দন।



