বাছাইকৃত সাথীদের সম্মানে মহানগর শিবিরের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ বাছাইকৃত সাথীদের সম্মানে মহানগর শিবিরের ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। সোমবার (২ মার্চ) বিকাল ৫টায় নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামর”ল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।



