স্থানীয় সংবাদ

সংসদ সদস্য লবীর সাথে খুলনার উন্নয়ন নিয়ে সাংবাদিকদর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি
খুলনা -৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবীর সাথে খুলনার উন্নয়ন নিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনার বিষয়ে মত বিনিময় করেছেন খুলনার কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার দুপুরে
নগরীর মির্জাপুর রোডস্থ সংসদ সদস্যর বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য ডুমুরিয়া -ফুলতলায় উপজেলায় জলবদ্ধতা নিরসন, খুলনার বন্ধ মিল চালু করে কর্মসংস্থান সৃষ্টি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়নসহ খুলনার উন্নয়নেন সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কাজি মোতাহার রহমান বাবু, মো: আবু তৈয়ব মুন্সী, মোঃ সোহরাব হোসেন,এইচ এম শামিমুজ্জামান, মো: আতিয়ার পারভেজ,মো: তরিকুল ইসলাম, আবু হেনা মুক্তি,ফকির শহিদুল ইসলাম, মোঃ রাজু আহমেদ, বেল্লাল হোসেন সজল, মো: নুরুল আমিন নূর , খাইরুল ইসলাম,মোঃ রাজু হাওলাদার প্রমুখ।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button