কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর লাল হাসপাতাল পরিদর্শনকালে ওষুধ সংকট দূর করার আশ্বাস

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন। সকাল সাড়ে ৯টা থেকে তিনি পর্যায়ক্রমে কেসিসি’র খালিশপুরস্থ শাখা অফিস ও লাল হাসপাতাল, করিম নগরে ড্রেনের চলমান উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ কেসিসি’র যানবাহন শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে আগত রোগীদের কথা শোনেন এবং রোগীদের প্রতি যতœবান হওয়ার জন্য হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বংস বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কেসিসি’র শাখা অফিস পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী নাগরিক সেবা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। সেই আলোকে আমরা নগরবাসীর মতামত গ্রহণ করছি এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে নাগরিক সেবা বৃদ্ধির অন্তরায়সমূহ জানার চেষ্টা করছি। সকলের মতামত গ্রহণ সাপেক্ষে বাস্তবতার আলোকে যে ধরণের প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন তা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউর রহমান, আসমা-উল- হুসনা, বিএনপি নেতা এড. ফজলে হালিম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতালের ইনচার্জ আসমা জানান, তারা হাসপাতালের বিভিন্ন সমস্যৗা বলেন। প্রশাসক তা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে হাসপাতালে ওষুধ সংকটের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।


