নগরবাসীর জন্য নিরাপদ,পরিচ্ছন্ন ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে

# সিভিল সোসাইটির আলোচনা সভা #
খবর বিজ্ঞপ্তি ঃ নগরবাসীর জন্য নিরাপদ,পরিচ্ছন্ন ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। কেসিসি-কেডিএ-কেএমপি-ওয়াশা ও সড়ক বিভাগকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠণ করতে হবে। যার প্রধান থাকবে নগর পিতা। আধুনিক বর্জ্য ব্যবস্থপনা, মশক নিধন, যত্রতত্র কুকুরের বিচরণ, সড়কের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন,পথচারীর নিরাপদ ফুটপাত, কেসিসিতে সমস্তক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু, উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ, পাবলিক টয়লেট বৃদ্ধি করা, শিশুশ্রম বন্ধ করতে যে আইন আছে তার বাস্তবায়ন, স্বাস্থ্যসম্মত নগর পেিরবেশসহ চলমান প্রকল্পগুরো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১২ টায় সংগঠনের অস্থায়ী কার্যারয়ে খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট খুলনাবাসীর প্রত্যাশা- নগর সুরক্ষা, বাস্তবায়ন ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এস এম শাহনাওয়াজ আলী। সভা পরিচালনা করেনা সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাড: মোমিনুল ইসলাম, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, সুরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সিপার, সিভিল সোসাইটির হুমায়ুন কবীর, ব্যবসায়ী মিয়া আরিফ হোসেন, নারীনেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্ষার মৌসুমের আগেই প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার করতে হবে। এতে কওে একটিকে মশা যেমন প্রজনন করতে পারবে না তেমনি বৃষ্টি হলে দ্রুত পানি অপসরণ হবে। ফলে নগরবাসী জলাবদ্ধতার হাত থেকে কিছুটা বাঁচবে। বক্তারা বলেন, নগরবাসী নিরাপদে নেই এরজন্য প্রয়োজন নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসি ক্যামেরায় আওতায় আনতে হবে। সিটি কর্পোরেশনেকে হতে
হবে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। গল্লামারী ব্রিজের কাজ দ্রুত বাস্তবায়নসহ পরিবেশ উন্নয়ন করতে হবে। বক্তারা বলেন, নগরীর পরিকল্পনা নগরবাসীকে নিয়েই করতে হবে। অযাথা কর্পেরেশনের অর্থ ছয়-নয় করতে দেওয়া যাবে না। ২২ খাল আর ময়ুর নদ নিয়ে যে অর্থ অপচয় হয়েছে তার খতিয়ান বের করতে হবে। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নজরুর ইসলাম মঞ্জুকে নিয়োগ দেওয়ায় সরকার প্রধানকে কৃতজ্ঞতা জানিয়েছেন।


