নিউ মার্কেটে ডে-সেভেন ইউনিক সুপার শপ এ বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# ২ টি মামলা ও ষাট হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরী বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে খুলনা কেডিএ নিউমার্কেট ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ,শ্যাম্পু,ফেস ওয়াস,নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়- বিতরণ করায় ”বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫/২৭ ধারায় পঞ্চাশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয় ও খালিশপুর জোড়াগেট নুরজাহান ফুড প্রোডাক্টসকে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ৩০ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার সহকারী পরিচালক (সিএম) মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলী হাসান ও জনাব মোঃ বায়েজিদ বোস্তামি, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন উক্ত মেবাইল কোর্ট এ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন । জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।


