ফুলতলায় এমপি আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। এসময় উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলি আসগর লবি এমপি বলেন, সকলকে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। সকলকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য, মানবতার কল্যাণে দিনরাত যেভাবে পরিশ্রম করছেন সেটা আমাদের কাছে একটি দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। পরে জাতীয় সংসদ সদস্য আলী আসগার লবি স্থানীয় প্রশাসন ও সুধী সমাজের সঙ্গে ইফতার মাহফিলে যোগদান করেন। এসময় অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ফুলতলা বিএনপি’র সভাপতি আবুল বাশার, ইমরান হোসেন,ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলী রহমান, বিএনপি নেতা আলী আক্কাস, সাবেক সাবেক ছাত্রদল নেতা আরিফুজ্জামান আরিফ, জি এম তারেক প্রমুখ।

