স্থানীয় সংবাদ

বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর উদ্যোগে ইফতার

স্টাফ রিপোর্টার ঃ বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর উদ্যোগে গতকাল গাফফার ফুড মোড়ে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এর সভাতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি সেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা শ্রমিক নেতা খান আব্দুস সামাদ, মোহাম্মদ সোলায়মান শেখ, হায়দার আলী,আব্দুস সাত্তার, আইনুদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানির কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস প্রমুখ । সভা থেকে খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে একালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে আগামি ৮ মার্চ রবিবার সকাল ১১ টায় শ্রমদপ্তর বরাবর স্মারকলিপি ও মানববন্ধন কর্মসুচি ও একই দিনে বেলা ১ টায় কেসিসি প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসুচি দেওয়া হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি গোলাম রসুল খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button