স্থানীয় সংবাদ

খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতারি বাজার বিতরণ ও ইফতার আয়োজন

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র রমজান মাস উপলক্ষে খুলনায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের সহায়তায় ইফতারি বাজার বিতরণ ও ইফতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকাল ৫টা থেকে রঙমহল ফর ইয়ুথ কার্যালয়ে পরিচালিত “আনন্দ স্কুল”-এ এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা, বিভিন্ন সংগঠনের সদস্য এবং রঙমহল ফর ইয়ুথের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রায় ৪৮ জন সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুর মাঝে ইফতারি বাজার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর ইফতারের আয়োজন করা হয়, যেখানে তারা আনন্দঘন পরিবেশে একসাথে ইফতার করে। আয়োজকরা জানান, রমজানের সহমর্মিতা ও মানবিকতার চেতনাকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button