নওয়াপাড়ায় আকিজ রিসোর্সের অফিসে এজিএম বশির আলমের অস্ত্রের মহড়া : উৎস্য নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার : যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ রিসোর্স এর একটি কার্যালয়ে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন আকিজ রিসোর্স এর এজিএম বশির আলম। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, অফিস কক্ষে সহকর্মীদের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে নাড়াচাড়া করা এবং কোমরে রাখায় জনমনে আতংক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে তার হাতে থাকা এই অত্যাধুনিক অস্ত্রের উৎস্য নিয়ে।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বশির আলম আকিজ রিসোর্স এর ব্যবসায়িক কার্যালয়ে অস্ত্র নিয়ে প্রবেশ করেন। এ সময় তিনি একটি বিদেশী পিস্তল উচিয়ে ম্যাগজিন লোড করে সহকর্মীদের দেখিয়ে কোমরে প্যান্টের পিছনে অস্ত্রটি লুকিয়ে রাখেন। অনেকটা ফিল্ম স্টাইলে বশির আলমের অস্ত্র উচিয়ে আতংকিত করার বিষয়ে আকিজ রিসোর্স এর উর্দ্ধতন কর্তপক্ষের সাথে কথা হলে তারা জানান, এ বিষয়টি তারা জানেন না। তবে বশির আলমের মুঠোফোন অস্ত্র প্রদর্শনের বিষয় জানতে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বশির আলম এর আগেও কয়েকবার অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।
আকিজ রিসোর্সের জনসংযোগ কর্মকর্তা মাকসুদ আলম জানান, এ বিষয় (বশির আলম) কে কারণ দর্শানো হয়েছে। ৪৮ ঘন্টা সময় দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে অফিসের সকল কাজ থেকে বিরত রাখা হয়েছে।
উল্লেখ্য, মরহুম আকিজ উদ্দিনের পূত্র শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্স এর ব্যবস্থাপনা পরিচালক। তার এই প্রতিষ্ঠানে ইনভেনটরী ম্যানেজার হিসেবে দীর্ঘ দিন কর্মরত রয়েছেন বশির আলম।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অভয়নগর থানা পুলিশ ছাঁয়া তদন্ত করছে। পুলিশ স্পর্শকাতর এ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।


