স্থানীয় সংবাদ

খালিশপুরে ৭৩৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনার খালিশপুর এলাকা থেকে সিরাজুল ইসলাম সৌরভ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল খালিশপুর থানার ই–২৬ হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আ. সালামের চারতলা ভবনের চিলেকোঠায় সৌরভের ভাড়া করা শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার সিরাজুল ইসলাম সৌরভ ওই ভবনের ভাড়াটিয়া বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button