বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৯ বছর বয়সী একজন শিশুকে ধর্ষণ মামলার আসামী মো. রমজান মোড়ল (৬১) কে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এই আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। গ্রেফতার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের আব্দুল মজিদ মোড়ল ওরফে পাচুর ছেলে। ধর্ষন ঘটনার পর থেকে সে পলাতক ছিলেন। ফকিরহাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর ২০২৫ বেলা ১১টার দিকে দিকে রমজান মোড়ল শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই রমজান মোড়ল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা নিজে বাদী হয়ে রমজান মোড়লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় একটি মামলা করেন। রমজান ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে রমজান মোড়লকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।



