খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ আরাফাতি ভাই-বোনদের সংগঠন খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য নগরীর কাইফেং চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সভায় স্বাগত বক্তৃতা করেন ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক রোটারিয়ান নুরুল আমিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মো: রেজাউল শেখ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব সহ বিভিন্ন আমল নিয়ে ইসলামি আলোচনা করেন অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিট্রার মাওলানা গোলজার হোসাইন।
অনুষ্ঠানে পর্দার সাথে অবস্থানকারী বিপুল সংখ্যক মহিলা হাজীদের পক্ষে বক্তৃতা করেন আলহাজ্ব অধ্যক্ষ রেহানা আখতার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফরাজী, নির্বাহী পরিচালক শেখ মুহা. সাহেব আলি, অধ্যাপক সিকদার রুহুল আমীন , বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, অধ্যক্ষ সেলিম হায়দার, রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান খন্দকার সাজ্জাদ হোসাইন, রোটারিয়ান শেখ নাসিরুজ্জামান, এডভোকেট হারুন অর রশিদ সহ বিপুল সংখ্যক আরাফাতি সাথীরা এবং ওলামা- মাশায়েখবৃন্দ । পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন শানে প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।



