স্থানীয় সংবাদ

খুলনায় ফ্যামিলি কার্ড পেলেন ৪১৫৮ জন

# মাদক ব্যবসায়ী, দখলদার চাঁদাবাজদের রক্ষা নেই : বকুল #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম ধাপে চার হাজার ১৫৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জেলায় পর্যায়ক্রমে পাঁচ হাজার ২৭৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার সকালে খালিশপুর হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বানানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি প্রচার করা হয়। মঙ্গলবার দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। হতদরিদ্র, দরিদ্র ও নি¤œবিত্ত এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরনের তথ্য-উপাত্ত পিএম স্কোরিংয়ের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে উপকারভোগী বাছাই করা হয়। সারা দেশে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগী ফ্যামিলি কার্ড পাচ্ছেন। খালিশপুর নয়াবাটি মোড় হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বলেন, ‘সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন ফ্যামিলি কার্ড। জুনের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রেখে দ্রুত সময়ে মিল-কলকারখানা, মৃত শিল্পনগরী পুনরুজ্জীবনের মাধ্যমে খুলনা আধুনিক শিল্পনগরীতে পরিণত হবে।’বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এখন ফ্যামিলি কার্ড পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।’ খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button