যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় দৈনিক প্রবাহ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে

দৌলতপুর থানায় মামলা সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ
# মঙ্গলবার ৪ ঘন্টা ফেরী বন্ধ করে রাখায় জনসাধারণের চরম ভোগান্তির #
স্টাফ রিপোর্টার : দৌলতপুর রেলিগেটের নগরঘাট ফেরিতে যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় দৌলতপুর থানা পুলিশের অভিযান শিরোনামে দৈনিক প্রবাহ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তর। অতিরিক্ত ভাড়া আদায় প্রমান পাওয়ায় দৌলতপুর থানায় বুধবার(১১ মার্চ) মামলা রুজু করা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে তিনটি ধারায় ৩৮৪,৩৮৫ও৩৮৬ মামলা হয়েছে। মামলা নং-৩। আসামিরা হলেন ফেরির কর্মচারী আফতাব উদ্দিন (৫৬), মোঃ মাহফুজ, ফেরির টিকিট ম্যানেজার শামীম, এমদাদুল ও রাতের শিফটের ম্যানেজার রাজু। আফতাব উদ্দিন নামে একজনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করার কারণে কামাল মেম্বার নামে ফেরির ঠিকাদার মঙ্গলবার ইফতারের পূর্ব থেকে রাত ৯ টা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ করে দেয়। ফলে দু পারের জনসাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফেরী চলাচল পুনরায় শুরু করে। দিঘলিয়া ও রেলিগেট প্রান্তের ভুক্তভোগীরা জানান, রমজান মাসে রোজা রেখে আমরা অনেকেই গাড়ি নিয়ে পারাপার হতে পারিনি,আমাদের ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। এ ধরনের অনৈতিক কাজের জন্য নিন্দা প্রকাশ করেন ও ফেরী কর্তৃপক্ষ, প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। অতিরিক্ত যানবহনের ভাড়া আদায়ের অপরাধে খুলনা সড়ক ও জনপথ বিভাগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ মৎস্য আড়ৎ এর মালিককে।নোটিশে উল্লেখ করেছেন দৌলতপুরে নগরঘাট দিঘলিয়া রেলিগেট-আড়ুয়া- গাজিরহাট-তেরখাদা (জেড-৭০৪০)সড়কের ফেরিঘাটের ইজারা চুক্তির নির্ধারিত টোল হারের চেয়ে অধিক হারে টোলা আদায় করা হচ্ছে। যাহা দৈনিক প্রবাহ পত্রিকায় বুধবার (১১ মার্চ)প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। যাহা ইজারা চুক্তির শর্তাবলির পাতা নং ৬,ক্রমিক নং ১৫তে বলা হয়েছে ইজারাদার যদি ইচ্ছাকৃত ভাবে নির্ধারিত টোল হার গোপন অথবা রদবদল করেন অথবা নির্ধারিত হাড়ের অতিরিক্ত টোল দাবি করেন বা আদায় করেন তাহলে সড়ক ও জনপথ অধিদপ্তর ইঝারা বাতিলসহ তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নগরঘাট ফেরি ইজারাদার বিসমিল্লাহ মৎস্য আড়ৎ প্রোপাইটার মোঃ কামাল হোসেন বিশ্বাস সড়ক ও জনপথ বিভাগের ফেরি ইজারার সকল চুক্তি ভঙ্গ করায় তাহার বিরুদ্ধে তিন কর্ম দিবসের মধ্যে অত্র দপ্তরে জবাব প্রেরণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক ৩৫,০১,৪৭৫১,৪৩৬,১৬,০০১,২৬,৮২৯নং স্বারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। ৩(তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের উত্তর দেয়ার জন্য বলা হয়েছে। ঊল্লেখ্য,মঙ্গলবার বিকেলে দৌলতপুর থানার অফিসার ইনচার্স(ওসি) অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করলে সেই অভিযান সরাসরি ফেসবুক লাইভে প্রচার ও সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো এম রুহুল আমিন কে সোহেল পারভেজ কাকন নামের ফেরিঘাটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হুমকি প্রদান করেন।



