মোংলায় কর্মরত কোস্টগার্ড সদস্যের নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ কোষ্টগার্ড মোংলাস্থ পশ্চিম জোন অফিসে ডিউটিরত এম সালেহ উদ্দিন একজন সদস্য নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোন, বাগেরহাট মোংলা বেইজে কর্মরত এম সালেহ আহমেদ (সঃ সংখ্যা ৯৮০১৩১) বুধবার বিকেলে গার্ড রুমের ভিতর পিওওডি ডিউটি করাকালীন নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন । এ সময় দায়িত্বে নিয়োজিত কোয়ার্টার মাস্টার গুলির শব্দ শুনতে পেয়ে দ্রুত বিষয়টি কোস্টগার্ড কর্তৃপক্ষকে অবগত করলে কর্তব্যরত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে খুলনাস্থ তিতুমীর উপশমে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কোষ্টগার্ড সুত্র জানায়। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কোষ্টগার্ড কর্তৃপক্ষও বিষয়টি জানায়নি। মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন ঘটনাটি শুনেছেন, আর মৃতদেহ খুলনায় রয়েছে। বিস্তারিত পরবর্ত্তিতে জানা যাবে।



