বিএসটিআই’র খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় মোবাইল কোর্ট অভিযান

# মোবাইল কোর্ট ২টি, ৪টি মামলা ও নগদঅর্থ জরিমানা #
স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ইদ উল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণ যাতে গুণগতমান সম্পন্ন পণ্য পেতে পারে সে লক্ষ্যে ১১ মার্চ খুলনা মহানগরীতে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা ও বাগেরহাটে মোবাইল কোর্ট ২টি, ৪টি মামলা ও নগদঅর্থ জরিমানা করা হয়। খালিশপুর মুজগুন্নী মেইনরোড ডি মার্ট কে শ্যাম্পু,ফেস ওয়াস,স্কিন ক্রিম পণ্যসামগ্রীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় বিতরণ করায়”বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮”এর ১৫/২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। বয়রা মহিলা কলেজের সামনে প্রিন্সেস কেকপ্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বেকারি পণ্য মোড়কজাতকরণ করে বিপণন করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী পনের হাজার টাকা অর্থদ- প্রদান করেন। মোবাইল কোর্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাণী কুন্ডু এর নেতৃত্বে পরিচালিত হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো: তারিকুল ইসলাম সুমন এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী দায়িত্ব পালন করেন।অনুরুপ অভিযান বাগেরহাট জেলার সদর উপজেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে মেসার্স কানাই লাল ঘোষ এন্ড সন্স, কর্মকার পট্টি, সদর, বাগেরহাট – কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট সদর কর্মকার পট্টি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বেরা সিদ্দিকা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: লতিফুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। খুলনা মহানগরী বিভিন্ন এলাকায় বিশেষ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে -সুলতান আহমেদ রোড নিউ লিংকার্স ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের লক্ষ্যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। সোনাডাঙ্গা কুসুম ফুড মিল্ক প্রোডাক্ট এন্ড বেভারেজ প্রতিষ্ঠানের কারণ দর্শানোর জবাবের প্রেক্ষিতে তিন সদস্যের টীম কতৃক ঘি পণ্যের নমুনা সীল করা হয়।সোনাডাঙ্গা স্বপ্ন সুপার শপ প্রতিষ্ঠানটিকে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র সংরক্ষণের পরামর্শ দেওয়া হয় এবং সার্ভিল্যান্সের মাধ্যমে ভোজ্যতেল ও আয়োডিন যুক্ত লবণের নমুনা ক্রয় করা হয়। শিববাড়ী এক্সটাসী লিঃ খুলনা এর পণ্যের লাইসেন্স যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও আরো কয়েকটি শোরুম পরিদর্শনপূর্বক তাদের পণ্যের কালার ফাস্টনেস সনদ গ্রহন/ নবায়নের পরামর্শ দেওয়া হয়। অভিযানে সহকারী পরিচালক ( সিএম) মনির হোসেন,ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা এবং পরিদর্শক (মেট) বায়েজিদ বোস্তামী এর সম্বন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়। অনুরুপ বিএসটিআই খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরা সদর মেসার্স হাসান ট্রেডার্স কে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৯/৪৬ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করেন।মেসার্স মিজান ট্রেডার্স প্রতিষ্ঠানকে তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করেন। সাতক্ষীরা সদর মেসার্স খোকন ট্রেডার্স প্রতিষ্ঠানকে তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরার সদর সহকারী কমিশনার মো: শাহেদ হোসেন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা পরীক্ষক ( মেট্রোলজি, ভৌত ) মোঃ রহিজ আহমেদ ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই খুলনার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


