খুলনাকে ক্লীন গ্রীন সিটি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

# আমরা খুলনাবাসীর মতবিনিময়
সভায় কেসিসি প্রশাসক মঞ্জু #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুর সাথে বুধবার দুপুর ২টা ৩০মিনিটে সিটি কর্পোরেশন অফিস কক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন, সিটি কর্পোরেশন কে দুর্নীতি মুক্ত জবাব দিহিতা, জনবান্ধব সেবা, পরিচ্ছন্ন গ্রীন, ক্লিন ও নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে আরো বলেন, কেসিসি কেডিএ.কেএমপি.ওয়াসা. সড়ক ও জনপথ এল জিইডি. ফ্যাসিলিটিজ বিভাগের সমন্বয় একটি কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরে বলেন যার নেতৃত্ব থাকবেন আপনি কেসিসির প্রশাসক হিসাবে এছাড়া ও জলবদ্ধতা নিরশনের লক্ষে ড্রেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন। নিয়মিত মশক নিধন কার্যকর ব্যবস্থা গ্রহণ সড়কে ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনা দিনের পরিবর্তে রাতে ময়লা বর্জ্য দ্রুত অপসারণ ও পথচারীদের চলাচলের জন্য নিরাপদ ফুটপাত নিশ্চিতের আহব্বান জানালে প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য কে আসস্হ করে বলেন নগর বাসীর সুবিধার্থে যা যা করনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করে বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী খুলনা কে ক্লীন গ্রীন সিটি করা হবে। এজন্য তিনি নগর বাসীর সহযোগিতা ও চান। এসময় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সাবেক অধ্যক্ষ এ এস এম সাইফুদ্দোহা.মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, নাগরিক সমাজ খুলনার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, নাগরিক উদ্দোগের মোঃ শফিকুর রহমান, আমরা খুলনা বাসীর সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা.আঃ রাজ্জাক.মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম মোঃ মোঃ সবুজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিলন, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মামুন অর রশিদ, মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ রাসেল শেখ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রকিবুজ্জামান রকি মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেনসহ প্রমুখ। মত বিনিময়ে শেষে নবনিযুক্ত প্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


