স্থানীয় সংবাদ

পাইকগাছায় ঘের দখল ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা প্রেসক্লাবে ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং সোলাদানা ইউনিয়নের আমির ডা. শফিকুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী আবুল হাসান অভিযোগ করেন, ঘের মালিক রেজাউল করিম তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ভিত্তহীন, মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা ঐ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লিখিত বক্তব্যে বলা হয়, কালাম সরদার ও বিল্লাল হোসেন মোল্যার পৈতৃক ও ক্রয় সূত্রে প্রায় ১০ দশমিক ৬০ একর জমির প্রকৃত মালিকানা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, রেজাউল করিম স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনের সহযোগিতায় পেশিশক্তির বলে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন। বক্তারা দাবি করেন, প্রকৃত জমির মালিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই উল্টো ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রেজাউল করিম তার লিখিত বক্তব্যে একটি ভুল তারিখ উল্লেখ করেছেন, যা পুরো ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তারা অভিযোগ করেন, এভাবে স্থানীয় জনপ্রতিনিধিদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button