নির্বাচনে খরচের টাকা আতœসাৎ দলীয় শৃংখলা ভঙ্গসহ নানা অভিযোগে খালিশপুরে পাঁচ বিএনপি নেতাকে শোকজ : তোলপাড়

# বকুল সাহেবের একশান শুরু #
স্টাফ রিপোর্টারিঃ নির্বাচনে খরচের টাকা আতœসাৎ, দলীয় শৃংখলা ভঙ্গসহ নানা অভিযোগে খালিশপুরে পাঁচ বিএনপি নেতাকে শোকজ করেছে খালিশপুর থানা বিএনপি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলা হচ্ছে। কেউ বলছেন, বকুল সাহেবের এ্যাকশান শুরু হয়েছে। ঈদের পর আরো একশান দেখবেন। নির্বাচনে আশানুরুপ ভোট না পাওয়ার কারণে নেতাদের মাঝে বন্টনকৃত টাকা নয় ছয় করারা অভিযোগে এ শোকজ করা হয়েছে। গত ১০ মার্চ খালিশপুর থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস স্বাক্ষরিত এ শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে নোটিশে। শোকজকৃত নেতারা হলেন, খালিশপুর ১০নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ আহসানুল্লাহ বুলবুল, সাঃ সম্পাদক মফিজুর রহমান মাজু, সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু, ১০নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু ও সদস্য সচিব শামসুদ্দোহা ডিয়ার। সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু বলেন, “সংসদ নির্বাচনে আমি টাকা পয়সা নেতাদের কাছ থেকে নেইনি। সভাপতি সব টাকা নিয়েছেন এবং খরচ করেছেন। টাকা ছয় নয়-এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বকুল সাহেব তিনজনকে শোকজ করার কথা বলে গেলেও নেতারা আমাকে জড়িয়েছেন।”১০নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু বলেন, বকুল সাহেবের কাছ থেকে নির্বাচনী খরচ বাবদ সভাপতি বুলবুল দেড় লাখ টাকা নেয়। যা তিনি নিজে খরচ করেছেন আমাকে কিছু জানানো হয়নি। নির্বাচনকালিন নিজের পকেট থেকে অনেক টাকা খরচ হয়েছে। অথচ এখন শোকজ খেলাম। এটা খুবই কস্ট দায়ক। খালাম না ছুলাম না লাগলো ভাল। এই প্রবাদ এখন তার ভাগ্যে জোটেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন। সদস্য সচিব শামসুদ্দোহা ডিয়ার বলেন, ১০নং ওয়ার্ডে নির্বাচনী খরচ বাবদ কেন্দ্র প্রতি ২৫ হাজার টাকা খরচ দিয়েছে। যা বিগত বছরের চেয়ে অর্ধেক। তবে সব টাকা সভাপতি বুলবুল সাহেব খরচ করেছেন একা। এ ওয়ার্ডে ৬টি কেন্দ্র রয়েছে। যা খরচের টাকা দিয়েছে তার চেয়ে বেশী খরচ হয়েছে। প্রায় লাখ টাকা নিজ পকেট থেকে খরচ হয়েছে বলে তিনি দাবি করেন। ১০নং ওয়ার্ডের সভাপতি আহসানুল্লাহ বুলবুল বলেন, দলের মধ্যে ভূল বুঝাবুঝির কারণে শোকজ করা হয়েছে তিনিসহ পাঁচজনকে। তবে সামাজিকযোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে। সম্মানহানী করা হচ্ছে। এ অপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এখানে টাকা পয়সার কোন কথা আসেনি। খালিশপুর থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিব বিশ্বাস বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে পাঁচজনকে শোকজ করা হয়েছে। তাদেরকে তিন দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে তারা জবাব দিয়ে সংশোধন হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, এখানে নির্বাচনকালিন টাকা পয়সা নিয়ে কোন কথা হয়নি। শোকজের জবাব সন্তোষজনক না হলে মহানগর কমিটিতে পাঠানো হবে। বিএনপি নেতা মোবাশ্বের হোসেন শ্যামল বলেন, বুধবার এক সভায় নির্বাচনকালিন মহিলাদলের খরচের টাকা তিনি সঠিকখাতে খরচ না করার দায়ে সভাপতি বুলবুলকে নেতৃবৃন্দ ১৫ হাজার টাকা জরিমানা করেছে।



