শ্রমিকদল নেতা মাসুম হত্যাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তারের দাবিতে নগরীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ রূপসা উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর হত্যাকারীদের ও অর্থ দাতাদের গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার আইনে স্বাস্থ্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বসির হায়দার পল্টু। শ্রমিক দল নেতা আলী আকবার রাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, আব্দুর রশিদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এস এম কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপসা বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিহতের বড় ভাই মহিউদ্দিন শেখ, সাবেক ছাত্রনেতা মনজুর আরেফিন, খুলনা জেলা মহিদলের যুগ্ম সম্পাদক মনিরা বেগম, সাবেক থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস গাজী, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল হাওলাদার, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তরিক, যুগ্ম আহ্বায়ক লাভলু শেখ, শ্রমিকদল সদস্য ওহিদুর ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মাজারুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য বাবুল শেখ, সাবেক ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাবেক সভাপতি হুমায়ুন শেখ, ইঞ্জিন চালিত ট্রলার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী শিকদার, শ্রমিক নেতা খোকন বেপারী, আলীকদর, সাগর শেখ, নিহত মাসুম বিল্লার ছেলে আবিদ হুসাইন।



