কেএমপির পক্ষ থেকে ঈদ উপহার পেল আহত সেই রিকশাচালক ইদ্রিস আলী

স্টাফ রিপোর্টার : খালিশপুরে দুষ্কৃতদের হামলায় আহত সেই রিকশাচালক ইদ্রিসের পাশে কেএমপি কমিশনার পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হলো। গতকাল সকাল সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কেএমপি কমিশনার পক্ষে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ভিকটিম রিকশাচালক ইদ্রিস আলীর পরিবারের হাতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার তুলে দেন। এ সময় তিনি বলেন,কেএমপি কমিশনার সার্বক্ষণিক চিকিৎসাধীন ইদ্রিস আলীর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন কেএমপি সর্বদা অসহায় ও নির্যাতিত মানুষের পাশে রয়েছে। এর আগেও বড় মির্জাপুরে এক রিকশা চালককে মাথায় হাতুরি দিয়ে আঘাত করে তার রিকশা নিয়ে পালিয়ে যায়। আমরা সেই ভিকটিম পরিবারকে কমিশনারের পক্ষ থেকে ঈদ উপহারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এসময় আহত রিক্সা চালক ইদ্রিস আলীর চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেন। উল্লেখ্য গেল ৯ মার্চ রাত সাড়ে দশটায় খালিশপুর থানাধীন মদিনাবাগ আবাসিক বাইপাস এলাকায়। রিকশা চালানোর সময় দুষ্কৃতিকারীরা চালক ইদ্রিস আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে। তার মাথা ও কানের পাশে লোহার রড দিয়ে আঘাত করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার ডাক চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে একজন দুষ্কৃতিকারীকে আটক করে। পাশাপাশি আহত ইদ্রিস আলীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ব্যাটারিচালিত রিকশাটি ছিল ভিকটিম ইদ্রিস আলীর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম।



