স্থানীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় নিহত মোংলার ৯ জনের দাফন সম্পন্ন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা-খুলনা মহাসড়কের রামপালের বেলাই ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ বাবা, ভাই,বোন ভাগ্নের মোংলায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা উপজেলা পরিষদ চত্বর মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোংলা কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। স্থানীয়রা জানায়, আবদুর রাজ্জাক, ছেলে আহাদুর রহমান, আবদুল্লাহ সানি, মেয়ে উম্মে সুমাইয়া (ঐশী), নাতি সামিউল ইসলাম ফাহিম, বড় ছেলে আশরাফুল আলমের (জনি) স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল), তাঁদের ছেলে আলিফ, আরফা ও ইরামের লাশ মোংলায় আনার পর দুপুরে তাদের জানাজার নামাজ শেষে মোংলা কবরস্থানে দাফন করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রকম মর্মান্তিক দুর্ঘটনা এই প্রথম। যেখানে উৎসবের আনন্দ থাকার কথা সেখানে শোকে স্তব্ধ মানুষ। মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। তাদের জন্য মানুষ দোয়া করছেন। দুই পরিবারের যারা মারা গেছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক-আমিন। উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) রাতে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের (সাব্বির) সঙ্গে বিয়ে হয় খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের (মিতু)। বিয়ের পর বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। এরপর মাইক্রোবাসটি রামপাল উপজেলার বেলাই ব্রীজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button