স্থানীয় সংবাদ

দৌলতপুরে ফুটপাত দখলদাররা বেপরোয়া : পথচারিকে মারধর

# দু’ দখলদার আটক হলেও পরে ছেড়ে দেয়া হয় #

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে ফুটপাত দখলদাররা বেপরোয়া। তাদের দখলদারির কারণে পথচারিরা সড়কের মাঝখান দিয়ে চলাচল করছে। এতে করে ছোটখাটো দুঘর্টনা লেগেই আছে। তাদের দখলদারীর বিরুদ্ধে কোন কথা বললে পথচারিদের উপর নেমে আসে নির্যাতন। তেমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবারে রাত সাড়ে ১০টার দিকে রেল লাইনের ওপর। ফুটপাত দখলদাররা সাদ্দাম হোসেন (৩২) নামের এক প্রতিবাদী যুবককে নির্যাতন করে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ দু’দখলদারকে আটক করে। প্রত্যক্ষদশীরা জানান, রেল লাইনের ফুটপাত জুড়ে তরমুজ বিক্রি করছে খোরশেদরা। ফুটপাত দিয়ে সাদ্দাম হোসেন নামের এক যুবক হেটে যাওয়ার সময় অসাবধানতা বশত তরমুজে পায়ের আঘাত লাগে। এতে ফুটপাত দখলদার খোরশেদ ক্ষুব্দ হয়ে সাদ্দামের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দখলদাররা সংঘবদ্ধ হয়ে সাদ্দামকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে দখলদার ও নির্যাতনকারী খোরেেশদসহ দু’ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উভয় পক্ষ শালিশীতে বসে বিষয়টি মিমাংসা করে। অবশেষে পুলিশ আটক দু’ নির্যাতনকারীকে ছেড়ে দেয় বলে জানান এসআই জাকির হোসেন। জয়নাল নামের এক পথচারি বলেন, দৌলতপুরের ফুটপাত দিয়ে পথচারিদের হাটার কোন জায়গা নেই। সব দখলদাররা দখল করে নিয়েছে। তাদের এ দখলদারের ব্যাপারে কথা বললে পথচারিদের ওপর নেমে আসে নির্যাতন। সাদ্দাম হলো তার বাস্তব উদাহরণ। তারা এতই বেপরোয়া মিনাক্ষী মোড়টি পুরোই দখলদারদের কবলে। আঞ্জুমান রোডের ফুটপাত অবৈধ দোকানদারদের দখলে। পথচারিরা চলছে সড়ক দিয়ে । বিষয়টি কেসিসিকে দেখার কথা থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button