জাতীয় সংবাদ

প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার রাজমহল সিনেমা হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দের ছেলে বাবুল দে (৫৫) ও সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বণিকপাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট সম্রাট হোসাইন বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জনের মৃত্যু হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button