জাতীয় সংবাদ

মোটরসাইকেলে তেল নিতে লাগবে হেলমেট-লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র

প্রবাহ রিপোর্ট : রাজশাহীতে মোটরসাইকেলে তেল নিতে চালকের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া, দেখাতে হবে বৈধ কাগজপত্র।
বুধবার (২৫ মার্চ) জেলা প্রশাসক আফিয়া আখতার এমন নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট চালকের থাকতে হবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স; দেখাতে হবে বৈধ কাগজপত্র। কাগজপত্র প্রদর্শন ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না।
এর আগে, জেলার ফিলিং স্টেশন মালিক সমিতির নেতারা এমন দাবি করে আসছিলেন।
রাজশাহী জেলা ও মহানগড়ে ৪৪টি ফিলিং স্টেশন রয়েছে। ঈদের আগে ও পরে এসব পাম্পে তেল দেওয়া বন্ধ হয়ে যায়।
মালিকরা অভিযোগ করেন, ডিপো থেকে চাহিদামত তেল না পাওয়ার কারণে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। দু-একটি পাম্পে তেল দেওয়া হলেও সেখানে মোটরসাইকেল চালকদের ভিড় লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ বিষয়ে রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মনিমুল হক বলেন, “ডিপো থেকে যে তেল দেওয়া হচ্ছে, তা মোটরসাইকেলে দিয়ে চাহিদা মিটছে না। এছাড়া, লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসকের কাছে প্রতিটা পাম্পে পুলিশ মোতায়েনের কথা বলেছিলাম। তিনি নতুন নির্দেশনা দিয়েছেন। আশা করি, এখন পাম্পগুলো বিশৃঙ্খলা কমবে। যাদের গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট আছে তাদের শুধু তেল দেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button