যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের : যুদ্ধ বন্ধে দিলো ৫ শর্ত

# প্রেস টিভির প্রতিবেদন #
প্রবাহ রিপোর্ট ঃ চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর ‘চরম আঘাত’ হেনে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের পাঁচ দাবি হলো ঃ যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা, বা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। সোমবার (২৩) ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা (ইরান) বেশ গুরুত্ব দিচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ট্রাম্পের করা আলোচনার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দেয় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ হয়নি দাবি করে ইরান জানায়, তাদের (যুক্তরাষ্ট্র) বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।


