স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য আবুল হাসান হিমালয়, গাজী মনিরুজ্জামান ও মুহাম্মদ নূরুজ্জামান এবং দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সোহাগ দেওয়ান। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার ও কোষাধ্যক্ষ মো: তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, সোহেল মাহমুদ, আলমগীর হান্নান, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, আতিয়ার পারভেজ, মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, আল মাহমুদ প্রিন্স, মোঃ হেলাল মোল্লা, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মো. সোহেল রানা, রীতা রানী দাস, শেখ ফেরদৌস রহমান, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মেহেদী মাসুদ খান, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূর, মো. মাসুম বিল্লাহ ইমরানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব। এর আগে স্বাধীনতা দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনর্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মো. তরিকুল ইসলাম, আতিয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক রানা, শেখ আল এহসান, মো. রকিবুল ইসলাম মতি ও অভিজিৎ পাল, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, আব্দুল¬াহ আল মামুন রুবেল মো. রাজু হাওলাদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button