স্থানীয় সংবাদ

কেসিসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রত্যুষে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন; নগর ভবন, নগরীর সড়ক দ্বীপ ও তিনটি প্রবেশ দ্বার কাগজের পতাকা দ্বারা সজ্জিত করাসহ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়। সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে প্রশাসক নজরুর ইসলাম মঞ্জু শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন, এই দিনে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিলেন। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঠিক সেই ইতিহাস আগামী প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব। একই সাথে স্বাধীনতা সংগ্রামের মূল চেতনা, একটি বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই আন্দোলনকে মুক্তির আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ তিনটি আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করেই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button