স্থানীয় সংবাদ

যশোরের মনিরামপুরে জমি বিরোধে ভাইদের কুড়ালের কোপে আহত ১

যশোর ব্যুরো ঃ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের কুড়ালের আঘাতে শফিকুল ইসলাম রনি (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে মনিরামপুর রাজগঞ্জ মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম রনি ওই গ্রামের মৃত তোফায়েল দফাদারের ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল তার বড় ভাই রবিউল ইসলাম (৪৫) ও মুকুল (৪৩)-এর সঙ্গে। এর জেরে ঘটনার দিন বিবাদীরা রনির বাড়িতে এসে তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button