স্থানীয় সংবাদ

বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষ একজন খুন. বসতঘর ভাংচুর, অগ্নি সংযোগ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লীতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ১০/১২টি বসতঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। রাত থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। নিহত রাজীব শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে। চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের বিশ^াস ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে। সেই পূর্ব বিরোধের জেরে বৃহষ্পতিবার সন্ধ্যায় শেখ ও বিশ^াস বংশের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে অতর্কিত হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে রাজীব নামে একজন মারা যায়। নিহত রাজীব শেখ বংশের পক্ষের সমর্থক। এসময় উভয় পক্ষের ১২টি বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button