স্থানীয় সংবাদ

খুলনায় ব্যবসায়ীর ওপর হামলা : টাকা ও মোটরসাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দিঘলিয়া এলাকায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আকবর শেখ (৪৫) এ ঘটনায় ভুক্তভোগী গত ১৭ মার্চ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আকবর শেখ ব্যবসায়িক টাকা সংগ্রহ শেষে দিঘলিয়া চন্দনীমহল বাজারে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত মোঃ ইমদাদুল (৪৫), তার ছেলে ইমন (২২)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা ব্যবসায়িক নগদ ৩ লাখ ৭ হাজার টাকা ও একটি বাজাজ ডিসকভারী ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাজারের লোকজন এ ঘটনার সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন ভুক্তভোগী। এ ব্যাপারে ভুক্তভোগী আকবর শেখ বলেন, এই ঘটনায় আমি দিঘলিয়া থানায় লিথিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে দিঘলিয়া ধানার অফিসার্স ইনচার্জ মো: শাহ আলম বলেন, আমি ওই সময় ছুিিটতে থাকায় বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button