কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ৩০শে মার্চ (সোমবার) বেলা ১১টায় কেডিএ’র একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কেট চত্বওে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস। সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা এবং সমিতির সিনিয়র সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলমের পরিচালনায় সভায়অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শেখ শওকত আলী, মোঃ কামরুল ইসলাম পল্টু, মাহাবুব হাসান, মোসলেম উদ্দিন কেনা, মঈন উদ্দিন খান মাইনু, শেখ কবির হোসেন, আমিরুল ইসলাম আলিফ, মোঃ তরিকুল ইসলাম টিটু, আজাদ মৃধা প্রমুখ। সভায় বক্তারা কেডিএর দৃষ্টি আকর্ষণ কওে বরেন, কেডিএ-এর সাম্প্রতিক ভাড়া বৃদ্ধি, জামানত বৃদ্ধি এবং মার্কেটের চারপাশের খোলা জায়গা ইজারা দেওয়ার কারণে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গাড়ি পার্কিংয়ের জন্য নতুন বাজার তৈরি হওয়ায় গ্রাহকরা চলে যাচ্ছেন। কেডিএ হিসাবে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায়, সোমবারের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এখন থেকে কেডিএকে সব ধরনের ভাড়া পরিশোধের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত স্থগিত করা হয় এবং জামানতের অর্থ প্রদানও বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা জনপ্রতিনিধি ও কেডিএ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবে।



