স্থানীয় সংবাদ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পূর্ণপ্যানেল নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনা বিএনপি’র

# জেলা আইনজীবী সমিতি খুলনার নির্বাচনে #

স্টাফ রিপোর্টার ঃ গণতন্ত্র সুরক্ষা, রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন পুনঃপ্রবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের গঠনমুলক ভূমিকা অনিস্বীকার্য। পেশাদার আইনজীবীদের মর্যাদাপূর্ণ সংগঠন খুলনা জেলা আইনজীবী সমিতিকে অনিয়ম-দুর্নীতি ও সীমাহীন লুটপাট এবং দীর্ঘদিন জবর দখলের মধ্যদিয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস ম্লান করেছিল। সেই গ্লানি ঘুচিয়ে গত রোববার (২৯ মার্চ) জেলা আইনজীবী সমিতি খুলনার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করায় পেশাদার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গেল ১৭ বছর দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নানাভাবে জনগনের আইনগত অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছেন খুলনাবাসীও। জাতীয় সংবিধানের রক্ষাকবচ খ্যাত বিজ্ঞ আইনজীবীরাই ছিলেন খুলনার আদালত অঙ্গণে কোণঠাসা। বিভিন্নভাবে অপেশাদার দখলদার লুটেরাদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেষ্ঠ্য আইনজীবীবৃন্দ। পথিতযশা আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের পদচারণায় মূখর ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির পরিচালনা দায়িত্বভার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত প্যানেলকে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পেশাদার সকল আইনজীবীর অধিকার সুরক্ষা ও সেবাগ্রহীতা জনগনের আইনী সহায়তা প্রদানে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button