শরণখোলায় রায়েন্দা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে ১৫ সদস্যের কমিটি গঠন

আবু-হানিফ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়েন্দা খালের জীববৈচিত্র সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার ৩০ই মার্চ সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এবং ফিশনেট প্রকল্পের আওতায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত এক গঠন সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, উত্তরণের টেকনিক্যাল কর্মকর্তা (অ্যাডভোকেসি) মো. মিজানুর রহমান এবং উত্তরণের শরণখোলা এরিয়া ব্যবস্থাপক নাজমিন নাহার। এছাড়াও সভায় শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় রায়েন্দা খালের জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহিন আলম, সাধারণ সম্পাদক নইন আবু নাঈম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুয়েল হৃদয়। সহ সভাপতি হনুফা,সহ সাধারণ সম্পাদক সোবাহান, সহ সাংগঠনিক শিল্পী সদস্য মিরাজসহ আরো আট জনকে নিয়ে মোট ১৫ বিশিষ্ট কমিটি গঠন। সভায় বক্তারা বলেন, এ কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ আহরণ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।



