স্থানীয় সংবাদ

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর চরেরহাট খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামকে কেসিসি’র ১৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ মোসাদ্দেক হোসেন বাবুল কর্তৃক লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে স্কুলের প্রধান ফটকের সামনে সকল প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী সহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সারে ১১ টায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নিয়ে প্রিয় শিক্ষকের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায় তারা।
অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের আওতার আনার দাবি জানিয়েছেন বক্তারা। তবে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানিয়েছেন তিনি কোন সংঘাত চান না তিনি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নয়াবাটি হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান-এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, মাওলানা ভাসানী বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ আফরোজা শারমিন, , গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, মহসিন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আসমা সারোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, খুলনা তালিমুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সউদ, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক আরিফ বিল্লাহ, প্রধান শিক্ষক মোঃ দাউদ অর রশিদ শাওন, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, প্রধান শিক্ষক সাহেব আলী, প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল হাসান সহ খুলনা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকগণ অবিলম্বে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী কেসিসি’র ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার শেখ মোসাদ্দেক হোসেন বাবুল-এর গ্রেফতার ও শাস্তির দাবি জানান, তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button