স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় মিললো বেওয়ারিশ লাশের সন্ধান

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটার গঙ্গারামপুর গোপালখালি রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালী নামক স্থানে বেশি কিছুদিন ধরে সে পাগল অবস্থায় ঘুরাঘুরি করতে দেখা যায়। প্রায়ই সে রাস্তার পাশে বসে ও ঘুমিয়ে থাকতো। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আসপাশের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সৎকারের প্রস্তুতি চলছিলো।



