খুলনা চেম্বার অব কর্মাসের দ্বি-বার্ষিক নির্বাচন ও আপিল গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা, নির্বাচনী তফশীল প্রণয়নসহ আনুষাঙ্গিক সকল কর্মকান্ড সম্পন্ন করার জন্য ৩১ মার্চ নিম্নলিখিত নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হলো। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আরিফুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। সদস্যরা হলেন, ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, (ভূমি অধিগ্রহণ শাখা, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা), জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। রিজওয়ানুর রশিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। নির্বাচনে আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব থাকবেন, মোঃ সোহেল সামাদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা। এবং সদস্যরা হলেন, এ্যাডভোকেট মোঃ মাছুম বিল্লাহ্, দি লিগ্যাল ডোরস, ২৬/১, শের এ বাংলা রোড, খুলনা। নাফিস আল মাহদী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।



