স্থানীয় সংবাদ

দৌলতপুরে এলিট পেট্রোল পাম্পে বিএসটিআই’র মোবাইল কোর্ট

# ১ টি মামলা # জরিমানা দশ হাজার টাকা#

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে খুলনার বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে দৌলতপুরে রেলিগেটে মেসার্স এলিট পেট্রোল সাপ্লাই কোং কে নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৫৫ ধারা অনুযায়ী মিথ্যা তথ্য (১৩০০ লিটার অকটেন থাকা সত্ত্বেও নাই তথ্য প্রদর্শন) প্রদান করায় দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি, সহকারী কমিশনার, খুলনা- এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা পরীক্ষক (মেট্রোলজি, ভৌত)মোঃ রহিজ আহমেদ, এবং পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, ) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন। এর আগে, গত সোমবার খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে সায়েব অয়েল মিলস প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী পচিশ হাজার টাকা জরিমানা করা হয় ও আলতাফ অয়েল মিলস প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত সরিষার তেল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী পচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা লস্কর ফিলিং স্টেশন ও ঝাউডাংগা ফিলিং স্টেশন দুটি ফিলিং স্টেশন এ জ্বালানি তেল মজুদ ও বিপণন মনিটরিং করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ হোসেন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম)মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button