স্থানীয় সংবাদ
আগুনে পুড়লো হাসপাতালের অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শিববাড়ি মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ইঞ্জিন গরম হয়ে এ আগুনের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনও রোগী ছিল না। চালক মোল্লা সোহাগ বলেন, প্রথমে গাড়ির ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে পেছনে আগুন দেখি। এ আগুন দ্রুত ছড়িয়ে গাড়িতে পড়ে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে প্রাণে রক্ষা পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার হোসেন জানান, অগ্নিকা-ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



