বটিয়াঘাটায় ফিল্ম ইস্টাইলে তুলে নিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করানোর অভিযোগ

# জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে ও ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়া হয় #
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী খুলনা-চালান কালিদাস টিকাদার স্মরণীর পূর্ব পাশে অমিয় চৌধুরী নামের এক দোকানদারকে গত পরশু মঙ্গলবার বিকেলে দোকান থেকে উঠিয়ে নিয়ে জিম্মি করে একটি মটর সাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি ১০০ টাকার স্ট্যাম্প এবং ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর ঝই/অ৫৪৪৭৮১৬ নম্বরের চেকে স্বাক্ষর করিয়ে নেয় । এঘটনায় ভূক্তভোগী অমিয় ঘটনার মূলহোতা বাংলাদেশ ফায়ার সার্ভিস বটিয়াঘাটা স্টেশন’র সদস্য মোকলেস ঢালী সহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে । অভিযোগ সূত্রে জানা যায়, অমিয়ের সাথে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য মোকলেসের সাথে অন লাইন কোম্পানির সুবাদে পূর্ব পরিচিত । ঘটনার দিন মোকলেস সহ তার একটি বাহিনী মিলে অফিস থেকে মটরসাইকেল ও তার কাগজপত্র, ল্যাপটপ সহ উঠিয়ে নিয়ে দারোগা ভিটা এলাকার একটি অন্ধকার ঘরে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা ব্যাংক চেকে স্বাক্ষর করিয়ে নিয়ে ছেড়ে দেয় । ঘটনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব আছেন এসআই মোঃ মোস্তফা । এব্যাপারে বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ হারুনুর এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত নই । তবে বিষয়টি ক্ষতিয়ে দেখছি ।



