স্থানীয় সংবাদ

নগরীর গোবরচাকায় ইয়াবা নগদ টাকা মটর সাইকেলসহ দু’ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ৩১ মার্চ বিকাল ৪ টায় গোবরচাকা মোল্লাবাড়ীর মোড় এলাকায় অভিযান চালিয়ে দু’ মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর গোবরচাকা মোল্লা বাড়ীর বাসিন্দা মৃত: আব্দুর রউফের ছেলে বাবুল হোসেন বাপ্পি (৪৮) ও মৃত: মোতাহার শেখের ছেলে সাজু (৪০)। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯ হাজার ১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button